১৯৯৮ সালে রাজবাড়ী সরকারী কলেজে যখন দ্বাদশ শ্রেনীতে পড়ি, তখন বন্ধু রিমন রহমান একদিন সাথে করে রাজবাড়ী কন্ঠ পত্রিকা অফিসে নিয়ে গিয়ে পত্রিকার সম্পাদক জহুরুল ভাইয়ের সাথে পরিচয় করিয়ে দিয়ে বললেন ,আমার বন্ধু আপনার পত্রিকায় কাজ করতে আগ্রহী।সেই থেকে কলেজের নানা অনুষ্ঠান,ছাত্র রাজনীতি,শিক্ষক সমস্যা ইত্যাদি বিষয়ের উপর সংবাদ লেখার মধ্যদিয়ে রাজবাড়ী কন্ঠ পত্রিকায় মফস্বল সাংবাদিকতার শুরু।সেই সময় ফরিদ ভাই রাজবাড়ী সরকারী
কলেজের জনপ্রিয় ছাত্র নেতা এবং ছাত্র সংসদের ভি পি। তাছাড়া তাঁর পোষাকের রুচিশীলতা,হেয়ার স্টাইল,বক্তৃতা ও কথা বলার নান্দনিক ভঙ্গী ইত্যাদি কারনে তিনি ছিলেন সাধারণ ছাত্রছাত্রীদের নিকট মডেল স্বরূপ।

